খুচরা নগদান বইয়ের প্রকারভেদ | নগদান বই | অ্যাকাউন্টিং থিউরি

খুচরা নগদান বইয়ের প্রকারভেদ | নগদান বই, ইংরেজি Petty শব্দের অর্থ ছোট আর Cash শব্দের আভিধানিক অর্থ নগদ petty cash book শব্দের অর্থ ছোট নগদান বই। যে নগদান বইতে কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন সংঘটিত খুচরা খরচগুলোকে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই (petty cash book) বলা হয়। এল.সি. ক্রপার এর মতে, “প্রাথমিক পর্যায়ে যে হিসাবের বইতে সমস্ত খুচরা খরচসমূহ তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদান বই বলা হয়।” 

খুচরা নগদান বইয়ের প্রকারভেদ | নগদান বই | অ্যাকাউন্টিং থিউরি

 

খুচরা নগদান বইয়ের প্রকারভেদ | নগদান বই | অ্যাকাউন্টিং থিউরি

 

খুচরা নগদান বইয়ের প্রকারভেদ

প্রতিষ্ঠানের দৈনন্দিন ছোট-খাটো খরচাবলী নির্বাহের জন্য বিভিন্ন ধরনের খুচরা নগদান-বই ব্যবহৃত হয়ে থাকে, তা নিম্নরূপ :

(১) সাধারণ খুচরা নগদান-বই :

যে বইতে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে এককালীন প্রাপ্ত অর্থ এবং খুচরা খরচগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ খুচরা নগদান-বই বলা হয় । 

(২) বহু ঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান-বই :

যে খুচরা নগদান-বইয়ের ডেবিট পার্শ্বে মোট প্রাপ্ত টাকার অংকের জন্য একটি ঘর এবং ক্রেডিট পার্শ্বে মোট খরচের টাকার ঘর ছাড়াও বিভিন্ন খাতে খরচের জন্য পৃথক পৃথক টাকার ঘর অংকন করা হয় তাকে বহুঘরা বা বিশ্লেষণাত্মক খুচরা নগদান-বই বলে।

(৩) অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান-বই :

যে হিসাব অবস্থায় পেটি (Petty) ক্যাশিয়ারকে খুচরা খরচগুলো নির্বাহ করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা অগ্রিম প্রদান করা হয় এবং খরচের বিবরণী দাখিল সাপেক্ষে পেটি ক্যাশিয়ারকে পুনরায় খরচের সমপরিমাণ টাকা অগ্রিম প্রদান করা হয়। এরূপ পদ্ধতিকে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান-বই বলে । 

অগ্রদত্ত খুচরা নগদান-বই তৈরিকরণ

খুচরা নগদান বই সংরক্ষণ করার যে সকল পদ্ধতি রয়েছে এদের মধ্যে অগ্রদত্ত পদ্ধতি অন্যতম। এ পদ্ধতি অনুসারে ছোট ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট সময়ের খুচরা খরচ নির্বাহের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাশ দেওয়া হয়। উক্ত নির্দিষ্ট সময় সমাপ্ত হলে ছোট ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট খুচরা খরচের তালিকা দাখিল করেন। এ তালিকার সাথে প্রত্যেক খরচের ভাউচার দাখিল করতে হয়।

 

খুচরা নগদান বইয়ের প্রকারভেদ | নগদান বই | অ্যাকাউন্টিং থিউরি

 

উক্ত তালিকা প্রধান ক্যাশিয়ার পাওয়ার পর তিনি ছোট ক্যাশিয়ারকে পরবর্তী সময়ের ব্যয় নির্বাহের জন্য খরচকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রদান করেন। ফলে ছোট ক্যাশিয়ারের নিকট প্রাপ্ত ও উদ্বৃত্ত অর্থের সমন্বয়ে যে অর্থ হয়, তা বছরের শুরুর সময়ের অর্থের সমান হয়। ফলে ছোট ক্যাশিয়ার আবার খুচরা খরচ শুরু করতে পারেন। অতএব, যে পদ্ধতিতে খুচরা ক্যাশিয়ারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য আগাম হিসেবে প্রদান করা হয় এবং উক্ত সময় শেষে মোট ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রধান ক্যাশিয়ার হিসাব দাখিল সাপেক্ষে খুচরা ক্যাশিয়ারকে পুনরায় প্রদান করেন, তাকে অগ্রদত্ত খুচরা নগদান পদ্ধতি বলে।

Leave a Comment