হিসাব চক্রের সংজ্ঞা | হিসাব লিখন বা দাখিলা পদ্ধতি, হিসাবের ইংরেজি ‘Account’ শব্দটি ফরাসি শব্দ Accounter হতে এসেছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন। ফরাসিরা গণনা করা বা হিসাব রাখা অর্থে Accounter শব্দটি ব্যবহার করতো। ইংরেজিতেও Account শব্দটি হিসাব বা হিসাবখাত বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আভিধানিক অর্থে হিসাব বা Account বলতে জমা- খরচের বিবরণীকে বুঝায়। হিসাববিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে হিসাব বলা হয়।
হিসাব চক্রের সংজ্ঞা | হিসাব লিখন বা দাখিলা পদ্ধতি | অ্যাকাউন্টিং থিউরি

হিসাবের সংজ্ঞা
একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত সমজাতীয় লেনদেনসমূহকে হিসাববিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়ম অনুসারে উপযুক্ত শিরোনামে অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে । যেমন- শফিক হিসাব, প্রাইম ব্যাংক হিসাব, বেতন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি।
প্রত্যেক লেনদেনের দুটি পক্ষ থাকে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। লেনদেনসমূহকে পৃথক পৃথক শিরোনামের অধীনে সাজানো হয় এবং ডেবিট ও ক্রেডিট-এ বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। নির্দিষ্ট সময়ান্তে সমজাতীয় লেনদেনসমূহের ডেবিট- ক্রেডিট নির্ণয় করে নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলে।
হিসাব চক্রের-সংজ্ঞা
হিসাব কার্যক্রম চক্রাকারে আবর্তিত হয় বলে এ আবর্তন প্রক্রিয়াকে হিসাব চক্র বা Accounting Cycle বলে। হিসাব ব্যবস্থায় নীতি মোতাবেক লেনদেনগুলোকে পর্যায়ক্রমে ও চক্রাকারে প্রথমে জাবেদায়, দ্বিতীয় ধাপে জাবেদা শ্রেণিবিন্যাস করে খতিয়ানে স্থানান্তরিত করা হয়। তৃতীয় ধাপে খতিয়ান হতে প্রত্যেক হিসাবের উদ্বৃত্তগুলো নিয়ে হিসাবের গাণিতিক নির্ভুলতা প্রমাণের জন্য রেওয়ামিল, অতঃপর চতুর্থ ধাপে রেওয়ামিলের প্রয়োজনীয় সমন্বয় সাধন করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়।

সর্বশেষে আর্থিক বিবৃতির বিশদ ব্যাখ্যাও বিশ্লেষণ করা হয়। হিসাব পদ্ধতিসমূহের এ নিয়মিত পর্যায়ক্রমিক কার্যক্রম এবং এদের পুনরাবৃত্তিকে হিসাব চক্র (Accounting cycle) বলে । পরিশেষে বলা যায় যে, নিয়মিত ব্যবধানে কারবার প্রতিষ্ঠানের হিসাব পদ্ধতিসমূহের ধারাবাহিক পরিক্রমণ বা পুনরাবৃত্তিই হলো হিসাব চক্র (Accounting cycle) ।
