হিসাবের সংজ্ঞা | হিসাব লিখন বা দাখিলা পদ্ধতি, ভূমিকা (Introduction ): হিসাবের ইংরেজি ‘Account’ শব্দটি ফরাসি শব্দ Accounter হতে এসেছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন। ফরাসিরা গণনা করা বা হিসাব রাখা অর্থে Accounter শব্দটি ব্যবহার করতো। ইংরেজিতেও Account শব্দটি হিসাব বা হিসাবখাত বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আভিধানিক অর্থে হিসাব বা Account বলতে জমা- খরচের বিবরণীকে বুঝায়। হিসাববিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে হিসাব বলা হয়।
Table of Contents
হিসাবের সংজ্ঞা | হিসাব লিখন বা দাখিলা পদ্ধতি | অ্যাকাউন্টিং থিউরি

হিসাবের-সংজ্ঞা
একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত সমজাতীয় লেনদেনসমূহকে হিসাববিজ্ঞানের সুনির্দিষ্ট নিয়ম অনুসারে উপযুক্ত শিরোনামে অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে ।
যেমন- শফিক হিসাব, প্রাইম ব্যাংক হিসাব, বেতন হিসাব, আসবাবপত্র হিসাব ইত্যাদি। প্রত্যেক লেনদেনের দুটি পক্ষ থাকে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ। লেনদেনসমূহকে পৃথক পৃথক শিরোনামের অধীনে সাজানো হয় এবং ডেবিট ও ক্রেডিট-এ বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। নির্দিষ্ট সময়ান্তে সমজাতীয় লেনদেনসমূহের ডেবিট- ক্রেডিট নির্ণয় করে নির্দিষ্ট শিরোনামের অধীনে সাজিয়ে যে তালিকা বা বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলে।
নিম্নে হিসাবের জনপ্রিয় উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদত্ত হলো :
(১) অধ্যাপক এস. এস. ভট্টাচার্যের মতে,
“কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায় ও আয়-ব্যয় সংক্রান্ত লেনদেনেগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে।”
(২) অধ্যাপক এস. এস. বসু-এর মতে,
“হিসাব বলতে একটি নির্দিষ্ট সময়কালীন কোন ব্যক্তি বা বস্তু সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেনের সংক্ষিপ্ত বিবরণীকে বুঝায়।”

(৩) অধ্যাপক মোহনলাল গোস্বামীর মতে,
“একই ব্যক্তি বা বস্তু সংক্রান্ত যাবতীয় লেনদেনগুলো একত্রে সমাবেশ করে তারিখ অনুযায়ী পরপর লিপিবদ্ধ করে যে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে।”
(৪) অধ্যাপক এইচ. ব্যানার্জীর মতে,
“কোন ব্যক্তি বা বস্তু সংক্রান্ত একই জাতীয় বা একই শ্রেণিভুক্ত লেনদেনগুলোকে হিসাব বলে।”
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, কোনো নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান সম্পত্তি ও দায় ইত্যাদি সমজাতীয় লেনদেনগুলোকে প্রকৃতি অনুযায়ী পৃথক শিরোনামে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে ।
