খতিয়ান বইকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

খতিয়ান বইকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় | খতিয়ান,  কারবারের লেনদেনগুলো প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয় এবং পরে লেনদেনকে খতিয়ানে স্থানান্তরিত করা হয়। জাবেদা হতে ব্যবসায়ের সকল নির্ভরযোগ্য তথ্য জানা সম্ভব হয় না। একমাত্র খতিয়ানের মাধ্যমে ব্যবসায়ের সার্বিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায় । নিম্নলিখিত বিভিন্ন দৃষ্টিকোন হতে খতিয়ানকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় । 

খতিয়ান বইকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

খতিয়ান বইকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

(১) প্রকৃত ফলাফল : কারবার প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির লেনদেনগুলোর প্রকৃত ফলাফল খতিয়ান ছাড়া অন্য হিসাবের মাধ্যমে নিরূপণ করা সম্ভব নহে। 

(২) হিসাবের শ্রেণিবিন্যাস : সকল প্রকার হিসাবকে সংক্ষিপ্ত ও শ্রেণিবিন্যাস করে খতিয়ানের পৃথক শিরোনামে লিপিবদ্ধ করার ফলে প্রত্যেক প্রকার হিসাবকে সহজে চিহ্নিত করা যায়। 

(৩) স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ : খতিয়ানের মাধ্যমে ব্যবসায়ের যাবতীয় লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ করা সম্ভব। 

 

(৪) সঠিক আর্থিক অবস্থা : খতিয়ান হতে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা আয়-ব্যয়, সম্পত্তি ও দায় ইত্যাদি সম্পর্কিত, সঠিক তথ্য পাওয়া যায়। খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা ক্রয়-বিক্রয়, লাভ-লোকসান হিসাব প্রস্তুত করে কারবারের মুনাফা বা ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়।

(৫) গাণিতিক শুদ্ধতা যাচাই : খতিয়ানের ব্যালেন্স দ্বারা রেওয়ামিল তৈরি করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। 

(৬) হিসাবের পাকা বা চূড়ান্ত বই : খতিয়ানকে হিসাবের পাকা বা চূড়ান্ত বই বলা হয়। কারণ খতিয়ানের সাহায্যে চূড়ান্ত হিসাব তৈরি করা যায়। 

 

খতিয়ান বইকে সমস্ত হিসাব বইয়ের রাজা বলা হয় | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

(৭) ভুল বুঝাবুঝি সংশোধন : কোনো হিসাব সম্পর্কে মালিক ও তৃতীয় পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝি দেখা দিলে খতিয়ানের সাহায্যে তা নিরসন করা যায়।

(৮) ফলাফল পর্যালোচনা : ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহের মূল উৎস হলো খতিয়ান । খতিয়ানের মাধ্যমে হিসাবের বিজ্ঞানসম্মত ও সর্বজনগ্রাহ্য দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে হিসাব-বিজ্ঞান ও আইনগত আবশ্যকতা পালন সম্ভব হয়। মোটকথা, খতিয়ান একটি তথ্যবহুল ও স্বয়ংসম্পূর্ণ হিসাবের বই। এ বই সংরক্ষণের ফলে আধুনিক হিসাবের সকল উদ্দেশ্য বাস্তবায়িত করে প্রতিটি হিসাবের সন্তোষজনক সমাধান ও প্রয়োজনীয় সংবাদ জানা যায়।

Leave a Comment