হিসাবের প্রাথমিক ধারণা

হিসাবের প্রাথমিক ধারণা আজকের ক্লাসের আলোচনার বিষয়। হিসাবের প্রাথমিক ধারণা [ Basic Concepts of Accounting ] ক্লাসটি পলিটেকনিক [Polytechnic] এর একাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস ৬৫৮৫১ [ Accounting Theory & Practice, 65851 ] বিষয়ের, ৪র্থ অধ্যায়ের [Chapter 4] অংশ।

 

হিসাবের প্রাথমিক ধারণা

হিসাববিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা, যা একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিত করে, লিপিবদ্ধ করে এবং আগ্রহী ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। অর্থাৎ হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। তাই হিসাববিজ্ঞান ব্যবসায় ব্যবস্থাপনার মৌলিক উপাদান হিসেবে সমাদৃত।

 

হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক ঘটনাগুলো চিহ্নিত করে সেগুলোকে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা এবং প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট পক্ষের/ব্যবহারকারীদের নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।

সুতরাং হিসাববিজ্ঞান একটি প্রক্রিয়া, যার অন্তর্ভুক্ত-

► চিহ্নিতকরণ (Identification) : প্রথমত একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিত করা হয়।

► লিপিবদ্ধকরণ (Recording) : অতঃপর চিহ্নিত আর্থিক ঘটনাগুলোকে অর্থের অঙ্কে প্রতিষ্ঠানের হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়।

► সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহকরণ (Communicating Information to interested parties) : একটি নির্দিষ্ট সময় পরে (সাধারণত হিসাব বছর শেষে) আর্থিক বিবরণী ও প্রতিবেদনসমূহ প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ/ ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা হয়।

 

হিসাববিজ্ঞান কলা

 

হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য লেনদেনসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ,দায়, আয়, ব্যয় ও মালিকানা স্বত্বের ক্রমাগত হ্রাস-বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস-বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা প্রয়োজন।

ঘটনা :

মাহী ট্রেডার্স ২০১৭ সালের মার্চ মাসে পণ্য বিক্রয় করে ১৫,০০০ টাকা; পুরাতন আসবাবপত্র বিক্রয় করে ৩,০০০ | টাকা এবং ব্যাংক হতে ৫,০০০ টাকা ঋণ গ্রহণ করে। উক্ত মাসে বাড়ি ভাড়া বাবদ ৮,০০০ টাকা; গ্যাস ও বিদ্যুৎ বিল | বাবদ ৬,০০০ টাকা; যাতায়াত বাবদ ৩,৫০০ টাকা এবং কর্মচারীর বেতন বাবদ ২,০০০ টাকা ব্যয় করে।

উপরের ঘটনায় মাহী ট্রেডার্সের মার্চ ২০১৭ মাসের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান উল্লেখ করা হয়েছে। মাসান্তে মাহী ট্রেডার্সের হাতে নগদ কত টাকা অবশিষ্ট থাকবে? তা জানতে চাইলে নিম্নোক্ত উপায় অবলম্বন করা হবে-
মোট প্রাপ্তি = (১৫,০০০+৩,০০০+৫,০০০) = ২৩,০০০ টাকা ।
মোট প্ৰদান = (৮,০০০+৬,০০০+ ৩,৫০০+২,০০০) = ১৯,৫০০ টাকা ।

অবশিষ্ট = (২৩,০০০-১৯,৫০০) = ৩,৫০০ টাকা ৷

হিসাববিজ্ঞানে উপরোক্ত তথ্য উপস্থাপনের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয়—

ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সম্পদ, রেভিনিউ বা আয়, ব্যয় ও মালিকানা স্বত্বের জন্য এরূপ পৃথক পৃথক ছক সংরক্ষণ এবং উদ্বৃত্ত নির্ণয় করা হয়। হিসাব হচ্ছে এমন একটি ছক বা বিবরণী, যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয় । নগদান হিসাব; আসবাবপত্র হিসাব; ব্যাংক হিসাব; ক্রয় হিসাব; বিক্রয় হিসাব; বেতন হিসাব; ভাড়া হিসাব ইত্যাদি।

 

হিসাবের প্রাথমিক ধারণা নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment