হিসাবরক্ষণ কলা না বিজ্ঞান?

হিসাবরক্ষণ কলা না বিজ্ঞান পাঠটি “অ্যাকাউন্টিং থিউরি” বিষয়ের “হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা” বিভাগের একটি পাঠ। হিসাবরক্ষণ বিজ্ঞান না কলা এ বিষয়ে হিসাবশাস্ত্রবিদদের মধ্যে দ্বিমত আছে। কোন কোন হিসাবশাস্ত্রবিদ একে ‘বিজ্ঞান’ হিসাবে আখ্যায়িত করেছেন। আবার কেউ ‘কলা’ হিসাবে সংজ্ঞায়িত করেছেন। অনেকের মতে হিসাবরক্ষণ বিজ্ঞান ও কলা—এ দুয়ের সমাহার।

হিসাবরক্ষণ কলা না বিজ্ঞান

 

হিসাবরক্ষণ কলা না বিজ্ঞান | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি

 

বিজ্ঞান :

বিজ্ঞান হচ্ছে কোন বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পরীক্ষা নীরিক্ষা ও পর্যবেক্ষণের সূত্রে গাঁথা।

হিসাবরক্ষণ একটি বিজ্ঞান :

হিসাবরক্ষণ কারবারের আর্থিক ঘটনা বা লেনদেনের কারণ, প্রকৃতি ও ফলাফল ইত্যাদি সূত্রের (ডেবিট-ক্রেডিট নির্ণয় সূত্র) সাহায্যে নির্ণয় করে এবং বিভিন্ন সূত্রের উপর ভিত্তি করে লেনদেনগুলোকে বিভিন্ন হিসাবের বইতে শ্রেণীবদ্ধকরণ, বিশ্লেষণ, সংক্ষেপণ, পর্যবেক্ষণের জন্য উপস্থাপন ইত্যাদি সবকিছুই বিজ্ঞানভিত্তিক সূত্রের দ্বারা প্রতিষ্ঠা করা হয়। এজন্য হিসাবরক্ষণকে বিজ্ঞান বলা হয়।

বিশেষজ্ঞের সংজ্ঞায় হিসাবরক্ষণ একটি বিজ্ঞান:

অধ্যাপক L.C. Cropper-এর মতে, হিসাবরক্ষণ হলো “The Science of recording transactions in money or money’s worth in such a manner that on any subsequent date, the nature and effect of each transaction and the combined effect of all transactions may be cleraly understood, and so that the account prepared at any time from records, thus kept, may show the owner of the books his true financial position. 

 

কলা :

কোন উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন, সূত্র ও কৌশলগুলোর বাস্তব প্রয়োগকে কলা বলা হয়। মোটকথা, বিজ্ঞান হতে প্রাপ্ত জ্ঞান ও সূত্রগুলোকে বাস্তবক্ষেত্রে সার্থকভাবে প্রয়োগ করাকে ‘কলা’ বলে।

হিসাবরক্ষণ একটি কলা :

হিসাবরক্ষণ কার্য একটি বিশেষ নীতি, রীতি, পদ্ধতি এবং ব্যবস্থার মাধ্যমে সুসম্পন্ন করতে হয় বলে একে ‘কলা’ও বলা হয়।

হিসাবরক্ষণ  কলা :

যুক্তরাষ্ট্রের AICPA (American Institute of Certified Public Accountants)-এর মতে, “Accounting is the art of recording, classifying and summarising in a significant manner and in terms of money, transactions and events which are, in part at least of a financial character and interpreting the results there of.” “হিসাববিজ্ঞান হলো অর্থের অঙ্ক নিরূপণযোগ্য লেনদেন ও ঘটনাসমূহের সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতিতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণের এমন একটি কলাকৌশল যা আর্থিক ফলাফল পর্যালোচনা করে প্রতিষ্ঠানের সঠিক চিত্র পরিস্ফুটিত করে।”

হিসাবরক্ষণ বিজ্ঞান ও কলা উভয়ই :

হিসাবরক্ষণ বিজ্ঞান ও কলা এর কোনটি থেকে বিচ্ছিন্ন নয়। আর তাই ইংল্যান্ডের হিসাবশাস্ত্রবিদ R.N. Carter যথার্থই বলেছেন, “Book-keeping is the science and art of correctly recording in the books of accounts all these business transactions that result in transfer of money or money’s worth.” “হিসাবরক্ষণ হচ্ছে টাকা বা টাকার মূল্যে হস্তান্তরযোগ্য যাবতীয় ব্যবসায়িক লেনদেনসমূহকে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করার বিজ্ঞান ও কলা।”

Leave a Comment