আর্থিক হিসাববিজ্ঞানের উদ্দেশ্য | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান, যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ( profit/ loss ) এবং আর্থিক অবস্থা (asset/ liability) সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাববিজ্ঞান বলা হয়।
হিসাবশাস্ত্রবিদ ‘ডব্লিউ জনসন’ হিসাব বিজ্ঞানের সংজ্ঞানুসারে,
অর্থের অংকে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহ সংগ্রহকরণ, সংবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই সব ধরনের প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানকে বলা হয় হিসাব বিজ্ঞান।

একটি নির্দিষ্ট সময়ে, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, আয়, ব্যয়, দায়, সম্পত্তি সংক্রান্ত একই ধরনের লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণিবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব। হিসাববিজ্ঞান হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে ( আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি) হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়।
আর্থিক হিসাববিজ্ঞানের উদ্দেশ্য | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি
(State the Objectives of Financial Accounting) কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাববিজ্ঞানের যে সকল উদ্দেশ্য রয়েছে তা নিম্নরূপ :
(১) প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ, সংরক্ষণ ও বিনিয়োগ করা ।
(২) কারবার প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা।
(৩) হিসাব শাস্ত্রের নিয়মানুযায়ী লাভ-ক্ষতি নির্ণয় করা।
(৪) কারবার প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্র প্রস্তুত করে প্রকৃত আর্থিক অবস্থা প্রদর্শন করা।
(৫) কারবার প্রতিষ্ঠানের প্রদর্শিত আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণ করা।
(৬) কারবার প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ প্রদান করা।
(৭) কারবার প্রতিষ্ঠানের সামগ্রিক দক্ষতা যাচাই করা।

পরিশেষে বলা যায় যে, কারবার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিক চিত্র নির্ণয় আর্থিক হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য।
