লেনদেন ও কারবারি লেনদেনের সংজ্ঞা | লেনদেন | অ্যাকাউন্টিং থিউরি

লেনদেন ও কারবারি লেনদেনের সংজ্ঞা | লেনদেন, ভূমিকা(Introduction ): লেন’দেনকে বলা যায় হিসাববিজ্ঞানের মূলভিত্তি বা মূল উপাদান। ব্যক্তিগত, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক অসংখ্য লেন’দেনকে কাঙ্ক্ষিত আর্থিক রূপ দেওয়ার লক্ষ্যে আধুনিক হিসাবশাস্ত্রের উৎপত্তি হয়েছে। কোনো ঘটনার উপর ভিত্তি করে লেন’দেনের সৃষ্টি হয়। এসব ঘটনা আর্থিক ও অনার্থিক দু’ধরনের হয়ে থাকে। অর্থের দ্বারা পরিমাপযোগ্য ঘটনাকে আর্থিক ঘটনা এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় এরূপ ঘটনাকে অনার্থিক ঘটনা বলে। বস্তুত আর্থিক ঘটনাসমূহই লেন’দেন যা হিসাববিজ্ঞানের মূল উপাদান বা কাচামাল (Raw material) রূপে বিবেচনা করা যায় ।

লেনদেন ও কারবারি লেনদেনের সংজ্ঞা | লেনদেন | অ্যাকাউন্টিং থিউরি

 

লেনদেন ও কারবারি লেনদেনের সংজ্ঞা | লেনদেন | অ্যাকাউন্টিং থিউরি

 

(ক) লেনদেনের-সংজ্ঞা (Definition of Transaction) :

লেন’দেন শব্দটি ‘লেন’ এবং ‘দেন’ এ দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। এর অভিধানগত অর্থ হলো গ্রহণ ও দান অর্থাৎ আদান-প্রদান। সুতরাং লেন’দেন শব্দটির দ্বারা সাধারণত দুই ব্যক্তির মধ্যে কোনো কিছু আদান-প্রদান করাকে বুঝায়। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিতে কেবলমাত্র আর্থিক আদান-প্রদানকেই লেন’দেন বলে । নিম্নে লেন’দেন ের জনপ্রিয় উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদত্ত হলো :

 

(১) প্রফেসর এল.সি. ক্রুপার (Prof. L. C. Crooper)-এর মতে,

“অর্থের আদান-প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবার আদান-প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান-প্রদানকে লেন’দেন বলে।” 

(২) নোবেল ও নিয়ঙ্গার-এর মতে,

“যে সকল ঘটনার মাধ্যমে কোনো কারবার প্রতিষ্ঠানের সম্পদ-সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটবে সে সমস্ত ঘটনাকে লেন’দেন বলা হবে।”

(৩) আধুনিক হিসাব শাস্ত্রবিদগণের মতে,

“যে সমস্ত আর্থিক ঘটনা দ্বারা কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন সাধিত হয় যে সমস্ত ঘটনাকে লেন’দেন বলে।” 

উপরিউক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, অর্থ বা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য কোনো পণ্যদ্রব্য কিংবা কোনো সেবাকর্মের আদান-প্রদানের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যদি কোনো পরিবর্তন সূচিত হয়, তা হলে এরূপ আদান- প্রদানকেই লেন’দেন বলে ।

 

লেনদেন ও কারবারি লেনদেনের সংজ্ঞা | লেনদেন | অ্যাকাউন্টিং থিউরি

 

(খ) কারবারি লেন’দেন ের-সংজ্ঞা (Definition of Business Transaction) :

সাধারণ অর্থে : একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অপর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবসা সংক্রান্ত কোনো লেন’দেন সংঘঠিত হলে তাকে কারবারী লেন’দেন বলে ।

ব্যাপক অর্থে : একজন ব্যবসায়ী তার দৈনন্দিন জীবনে অর্থ বা অর্থ দ্বারা পরিমাপযোগ্য যে সকল বস্তুগত ও অবস্তুগত কার্যের আদান-প্রদান করেন তাকে ব্যবসায়ী লেন’দেন বলে। একজন ব্যবসায়ী প্রতিদিন মাল ক্রয়, মাল বিক্রয়, নগদ টাকা গ্রহণ, নগদ টাকা প্রদান, বিভিন্ন প্রকার খরচ সংক্রান্ত বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। এ সমস্ত আদান- প্রদানই উক্ত ব্যবসায়ীর লেন’দেন , যেমন- করিম ২০,০০০ টাকার মাল নগদে ক্রয় করে। এটি একটি লেনদেন। নিম্নে ব্যবসায়ী লেন’দেনের জনপ্রিয় উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদত্ত হলো :

(১) এল.সি. ক্রুপার (L. C. Crooper)-এর মতে,

“কারবারীর হিসাবের খাতায় লিপিবদ্ধ করা হয় এরূপ যে কোনো আর্থিক ঘটনাই কারবারী লেন’দেন।”

(২) জে. কে. উটান—এর মতে,

“কারবার প্রতিষ্ঠানে সংঘটিত যে কোনো আর্থিক মূল্যে পণ্যদ্রব্য বা সেবার বিনিময় করা হয় এবং এ বিনিময় দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন ঘটে তাকে কারবারি লেনদেন বলে।”

 

লেনদেনের ধারণা, বৈশিষ্ট্য ও সমীকরণ বিশ্লেষণ :

Leave a Comment