রেওয়ামিলের সংজ্ঞা | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

রেওয়ামিলের সংজ্ঞা | রেওয়ামিল, চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হয়। একটি আলাদা কাগজে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো লিখলে যোগফল যদি সমান হয়, তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। এ আলাদা কাগজে খতিয়ানের জেরগুলো দিয়ে যে বিবরণী তৈরি করা হয়, তাই রেওয়ামিল এবং এটি হিসাব চক্রের তৃতীয় ধাপ।

রেওয়ামিল তৈরির ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। তবে রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ নয়। রেওয়ামিল ছাড়াও খতিয়ানের জের হতে সরাসরি চূড়ান্ত হিসাব প্রস্তুত সম্ভব।

রেওয়ামিলের সংজ্ঞা | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

 

রেওয়ামিলের সংজ্ঞা | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

 

রেওয়ামিলের সংজ্ঞা 

নির্দিষ্ট হিসাবকাল শেষে খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলো যোগফলের মাধ্যমে যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরগুলোর যোগফল যদি সমান হয়, তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা অনেকটাই নিশ্চিত হওয়া যায়। রেওয়ামিল তৈরির ফলে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়। রেওয়ামিল হিসাব চক্রের তৃতীয় ধাপ । রেওয়ামিলের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা নিম্নে প্রদত্ত হলো :

(১). জে. আর বাটলিবয়-এর মতে,

“রেওয়ামিল হল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য খতিয়ানের ডেবিট ও ক্রেডিট 

 

(২) আর.এন. কার্টারের মতে,

“রেওয়ামিল হল নগদান বহি থেকে সংগৃহীত নগদ ও ব্যাংক ব্যালেন্সসহ অন্যান্য খতিয়ান হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্সের তালিকা বা ফর্দ উদ্বৃত্তের একটি বিবরণী। “

(৩) আর. এন. ওয়েক্সন এবং আর.এফ. মেগস-এর মতে,

“রেওয়ামিল হল খতিয়ানে রক্ষিত প্রতিটি হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের একটি তালিকা” 

 

রেওয়ামিলের সংজ্ঞা | রেওয়ামিল | অ্যাকাউন্টিং থিউরি

 

(৪) ডব্লিউ বি. মিগস এবং আর. এফ. মিগস-এর মতে,

“সকল হিসাবগুলো ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তের সমতা বিধানকারী প্রমাণপত্রকে রেওয়ামিল বলা হয়।” 

উপরিউক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, খতিয়ানভুক্ত হিসাবগুলোর গাণিতিক নির্ভলতা যাচাই করার উদ্দেশ্যে কোন নির্দিষ্ট তারিখে খতিয়ানের সকল হিসাবের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলোর মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে ।

Leave a Comment