হিসাববিজ্ঞানের হিসাবরক্ষণ ও মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের-ধারণা, পৃথিবীতে হিসাবরক্ষণের (Book keeping) যাত্রা মানব সভ্যতার মতই প্রাচীন ও ক্রম বিবর্তনশীল। গতিময় ও প্রতিযোগিতামূলক বিশ্বের প্রত্যেকটি প্রতিষ্ঠানের অস্তিত্ব সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ কল্পে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ ও প্রতিবেদন প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের ব্যবহারিক উপযোগ ক্রমেই বিস্তার লাভ করছে।

 

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি

 

তাই ব্যবহারিক উপযোগের দিকে লক্ষ্য রেখে হিসাববিজ্ঞানের প্রয়োগক্ষেত্রে সংযোজিত হচ্ছে নতুন নতুন নীতি, পদ্ধতি, সূত্র ও কৌশল। ফলশ্রুতিতে কেবল সম্পদ, আয়, ব্যয় ও দায়ের রক্ষণাবেক্ষণ কল্পে হিসাবরক্ষণের সূত্রপাত হলেও সময়ের আবর্তে ও চাহিদার ফলশ্রুতিতে হিসাবরক্ষণ শাস্ত্র আজ ব্যবসায়িক ভাষা (Language of business) হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবস্থাপকদের যেসব তথ্যের প্রয়োজন হয় তার একটি বড় অংশ তারা হিসাববিজ্ঞানের তথ্য থেকে সংগ্রহ করে থাকে। ব্যবস্থাপকগণ কর্তৃক এসব তথ্য সঠিক বিশ্লেষণ ও ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সফলতা বহুলাংশে নির্ভর করে। সেজন্য বলা হয়, “Accounting is an aid to management” অর্থাৎ হিসাববিজ্ঞান ব্যবস্থাপনার সহায়ক।

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি

 

হিসাবরক্ষণ হল হিসাববিজ্ঞানের লিপিবদ্ধকরণ ধাপ। লেনদেনগুলোকে প্রাথমিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা এবং অতঃপর লিপিবদ্ধকৃত লেনদেনকে শ্রেণিবদ্ধ করাই হলো হিসাবরক্ষণ বা Book Keeping-এর কাজ। অন্যদিকে হিসাববিজ্ঞানের প্রধান কাজ হলো হিসাবের বইতে লিপিবন্ধকৃত লেনদেন হতে হিসাব বিবরণী প্রস্তুত করা এবং লিপিবদ্ধকৃত হিসাবের বিশ্লেষণ ও ব্যাখ্যাদান করা। সুতরাং হিসাবরক্ষণের কাজ যেখানে শেষ হয় হিসাববিজ্ঞানের কাজ সেখান থেকে শুরু হয়। এ কারণে বলা যায় যে, হিসাবরক্ষণ হলো হিসাববিজ্ঞানের ভিত্তিস্বরূপ। হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের সংজ্ঞা, কার্যাবলি, প্রকৃতি ও ফলাফল বিশ্লেষণ করলে এদের মধ্যে কতিপয় বিষয়ে পার্থক্য পরিলক্ষণ হয়। পার্থক্যগুলো নিচে বর্ণনা করা হলো :

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি
হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য | হিসাবরক্ষণ ও-হিসাববিজ্ঞানের ধারণা | অ্যাকাউন্টিং থিউরি

অতএব, উল্লিখিত পার্থক্যসমূহ থাকা সত্ত্বেও ব্যবহারিক ক্ষেত্রে হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করা যায় না। যেহেতু অনেক প্রতিষ্ঠানে উভয় শাস্ত্রের কাজ একই ব্যক্তি সম্পাদন করেন ।

Leave a Comment