পদসমূহর ব্যাখ্যা | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

পদসমূহর ব্যাখ্যা | খতিয়ান, (১) জের বা উদ্বৃত্ত (Balance) : হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্যকে জের বা উদ্বৃত্ত বলা হয়। হিসাবের জের দুই প্রকার। যথা-

(ক) ডেবিট ব্যালেন্স (Debit Balance),

(খ) ক্রেডিট ব্যালেন্স (Credit Balance)

পদসমূহর ব্যাখ্যা | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

পদসমূহর ব্যাখ্যা | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

(১) হিসাবের জের টানা (Balancing) :

খতিয়ান হিসাবের দু’দিকের যোগফলের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা বালেন্সিং বলে । জেরটি হিসাবের যেই দিকে কম সে দিকে লিখে উভয় দিকের মোট যোগফল সমান করা হয়। 

(২) ডেবিট ব্যালেন্স (Debit Balance) :

খতিয়ান হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের চেয়ে  বেশি হলে যে উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ডেবিট ব্যালেন্স বলে।

(৩) ক্রেডিট ব্যালেন্স (Credit Balance) :

খতিয়ান হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফলের চেয়ে বেশি হলে যে জের বা উদ্বৃত্ত পাওয়া যায় তাকে ক্রেডিট ব্যালেন্স বলা হয়। 

 

(৪) খতিয়ানযুক্তকরণ বা স্থানান্তরিতকরণ (Posting) :

যে কার্যের দ্বারা কোনো জয় (entry) কে জাবেদা থেকে দাখিলাসমূহ পৃথকভাবে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবসমূহকে স্থানান্তরিত করার কাজকে খতিয়ানভুক্তকরণ বা স্থানান্তরিতকরণ (Posting) বলা হয়।

(৫) নিম্নে স্থানান্তরিত হবে (Carried Down C/D) :

একটি নির্দিষ্ট হিসাবকাল সমাপ্ত হওয়ার পর খতিয়ানস্থিত কোনো হিসাবের উদ্বৃত্ত খতিয়ানের একই পৃষ্ঠায় উক্ত একই হিসাবে লিখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট হিসাব খাতটি উদ্বৃত্তকরণের সময় নিম্নে স্থানান্তরিত হবে (Carried Down C/D) লিখে উক্ত উদ্বৃত্তের পরিমাণ লেখা হয়। 

(৬) উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে (Balance bought down B/D) :

একটি নির্দিষ্ট সময় পর খতিয়ানস্থিত কোনো হিসাব খাতের উদ্বৃত্তকরণের পর পরবর্তী বছরের প্রারম্ভে অথবা পরবর্তী হিসাব কালের প্রারম্ভে উক্ত একই পৃষ্ঠায় সংরক্ষিত একই হিসাব খাতটিকে লেনদেন লিপিবদ্ধকরণ আরম্ভ করার সময় উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে (Balance Bought down B/D) শব্দ সমষ্টি লেখা হয়।

(৭) সমষ্টি নির্ণয় (Casting) :

নির্দিষ্ট সময় শেষে খতিয়ানের উভয় পার্শ্বের যোগফল নির্ণয় করার কাজকে সমষ্টি নির্ণয় (Casting) বলা হয়।

 

পদসমূহর ব্যাখ্যা | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

(৮) পৃষ্ঠা চিহ্নিতকরণ (Folioing) :

জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার সময় জাবেদায় খতিয়ানের পৃষ্ঠা এবং খতিয়ানে জাবেদা পৃষ্ঠা নির্দিষ্ট ঘরে লিখে রাখার কাজকে পৃষ্ঠা চিহ্নিতকরণ (Folioing) বলে। 

(৯) সমাপ্তি জের (Closing Balance) :

একটি নির্দিষ্ট সময় শেষে একটি হিসাবের ডেবিট ও ক্রেডিট দিক সমান করার জন্য যে জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয় তাকে সমাপ্তি জের বলা হয়। সমাপ্তি জের লেখার সময় ‘সি/ডি’ বা ‘সি/এফ’ লেখা হয়।

(১০) প্রারম্ভিক জের (Opening Balance) :

কোনো বছরের বা সময়ের সমাপনী জের নিয়ে পরবর্তী বছর বা সময়ের হিসাব শুরু করা হলে তাকে প্রারম্ভিক জের বলা হয়। প্রারম্ভিক জের লেখার সময় ‘বি/ডি’ বা ‘বি/এফ’ লেখা হয়।

Leave a Comment