জাবেদার সংজ্ঞা | জাবেদা, হিসাববিজ্ঞান চক্রের প্রথম ধাপ হল জাবেদাভুক্তকরণ। লেনদেন সংঘটিত হওয়ার পর সর্বপ্রথম জাবেদাভুক্ত করা হয় এবং তারপর খতিয়ানে স্থানান্তর করা হয়। কারবারে দৈনন্দিন সংঘটিত হয় অসংখ্য লেনদেন। দুই তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট দুটি হিসাব খাতের একটিকে ডেবিট এবং অপরটিকে সমপরিমাণ অর্থে ক্রেডিট করে তারিখের ক্রমানুসারে একটির পর একটি করে ধারাবাহিকভাবে সর্বপ্রথম জাবেদায় লেখা হয়। আবার প্রত্যেকটি লেনদেন কীভাবে সংঘটিত হয়েছে তার প্রকৃতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক ব্যাখ্যা জাবেদায় লেখা হয়। অতঃপর কারবারে সংশ্লিষ্ট যে কেউ জাবেদায় সংরক্ষিত প্রতিটি লেনদেনের প্রকৃতি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত ধারণা পায় ।
Table of Contents
জাবেদার সংজ্ঞা | জাবেদা | অ্যাকাউন্টিং থিউরি

জাবেদার সংজ্ঞা
ইংরেজি Journal শব্দটি ফরাসি Jour (জার) শব্দ থেকে উদ্ভূত হয়েছে। Jour শব্দের অর্থ দিবস বা দিন। ইংরেজি Journal শব্দের অর্থ Day book বা দৈনিক হিসাবের বই। প্রতিদিন লেনদেনসমূহ Journal-এ লিপিবদ্ধ করা হয় বলে সম্ভবত এরূপ নামকরণ হয়েছে।
হিসাববিজ্ঞান চক্রের প্রথমে ধাপ হলো জাবেদাভুক্তকরণ। দুই তরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট দুটি হিসাবে ঘাতের একটিকে ডেবিট এবং অপরটিকে সমপরিমাণ অর্থে ক্রেডিট করে তারিখের ক্রমানুসারে একটির পর একটি করে ধারাবাহিকভাবে সর্বপ্রথম জাবেদায় লেখা হয়। আবার প্রত্যেকটি লেনদেন কীভাবে সংঘটিত হয়েছে তার প্রকৃতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক ব্যাখ্যা জাবেদায় লেখা হয়। ফলে প্রতিটি লেনদেনের প্রকৃতি ও ফলাফল জাবেদা থেকে জানা সম্ভব হয়। নিম্নে জাবেদার কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা প্রদত্ত হলো :
(১) অধ্যাপক চেম্বারের মতে,
“জাবেদা এমন একটি বই যাতে দৈনিক সংঘটিত লেনদেনগুলোকে লিখে সংরক্ষণ করা হয়।”
(২) অধ্যাপক ব্রুক, পালমার, আর্চার-এর মতে,
“হিসাবের যে খাতয় প্রতিটি লেনদেনের ব্যাখ্যা ও বিশ্লেষণ দেওয়া তাকে জাবেদা বলে হয়।
(৩) অধ্যাপক ওয়েকসন ও কক্স-এর মতে,
“জাবেদা হিসাবের প্রাথমিক বই যাতে লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা।”
(৪) অধ্যাপক এইচ. ব্যানার্জীর মতে,
“যে প্রাত্যহিক হিসাবের বইতে প্রতিদিন সংঘটিত লেনদেনসমূহকে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।

” উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, কোনো প্রতিষ্ঠানে লেনদেন সংঘটিত হওয়ার পর সেগুলোর ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে পরপর সাজিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে হিসাবের বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করাকে জাবেদা (Journal) বলে। জাবেদাকে প্রাথমিক হিসাবের বই, দৈনিক হিসাবের বই, সাহায্যকারী হিসাবের বই, মৌলিক হিসাবের বই ইত্যাদি নামে, অভিহিত করা হয়।
