জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান, হিসাব চক্রের দ্বিতীয় ধাপে লেনদেনসমূহকে শ্রেণিবিন্যাস করে নির্দিষ্ট শিরোনামায় পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়। এটিই খতিয়ান। লেনদেন সংঘটিত হওয়ার পর একে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ানে এগুলো স্থানান্তর করা হয়। খতিয়ান হতে হিসাবের চূড়ান্ত ফলাফল ও কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। তাছাড়াও কোন খাতে কত আয়-ব্যয়, দেনা-পাওনা নির্ণয় সম্ভব হয়। মোটকথা, খতিয়ান হিসাবের চূড়ান্ত বই বা পাকা বই। জাবেদা সংরক্ষণ না করলেও চলে, কিন্তু খতিয়ান সংরক্ষণ অপরিহার্য। 

জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

খতিয়ানের সংজ্ঞা 

হিসাব চক্রের দ্বিতীয় ধাপে লেনদেনসমূহকে নির্দিষ্ট শিরোনামায় পৃথক পৃথক হিসাবের মাধ্যমে শ্রেণিবদ্ধ করে পাকাপাকি ভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। লেনদেন সংঘটিত হওয়ার পর তা ডেবিট ও ক্রেডিট বিশ্লেষন করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে জাবেদা থেকে খতিয়ানে এগুলো স্থানান্তর করা হয়। ইংরেজি লেজ (ledge) শব্দ থেকে ( ledger) শব্দের উৎপত্তি হয়েছে। Ledger শব্দের বাংলা পরিভাষা খতিয়ান ।

ইংরেজি লেজ (ledge) শব্দের অর্থ হলো তাক বা সেলফ। একটি তাকে বা শেলফে যেমন গৃহস্থালি জিনিসপত্র সাজিয়ে রাখা হয়, তেমনি খতিয়ানে (ledger) ব্যবসায়ের লেনদেনগুলো সংক্ষিপ্তাকারে শ্রেণিবদ্ধ করে রাখা হয় । খতিয়ান থেকে হিসাবের চূড়ান্ত ফলাফল ও কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। তাছাড়াও কোন খাতে কত আয়-ব্যয়, দেনা-পাওনা তা নির্ণয় করা সম্ভব হয়।

জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য

(Destinguish between Journal and Ledger) হিসাব চক্রে জাবেদার পরই খতিয়ানের অবস্থান। অবস্থানগত এদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান থাকলেও বিভিন্ন বিষয়ে জাবেদা ও খতিয়ানের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। নিচে জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করা হলো :

 

জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি
জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং-থিউরি

 

জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি
জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য | খতিয়ান | অ্যাকাউন্টিং-থিউরি

Leave a Comment