খতিয়ানের কার্যাবলি | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

খতিয়ানের কার্যাবলি | খতিয়ান, হিসাব চক্রের দ্বিতীয় ধাপে লেনদেনসমূহকে শ্রেণিবিন্যাস করে নির্দিষ্ট শিরোনামায় পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়। এটিই খতিয়ান। লেনদেন সংঘটিত হওয়ার পর একে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে পরবর্তীতে খতিয়ানে এগুলো স্থানান্তর করা হয়। খতিয়ান হতে হিসাবের চূড়ান্ত ফলাফল ও কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। তাছাড়াও কোন খাতে কত আয়-ব্যয়, দেনা-পাওনা নির্ণয় সম্ভব হয়। মোটকথা, খতিয়ান হিসাবের চূড়ান্ত বই বা পাকা বই। জাবেদা সংরক্ষণ না করলেও চলে, কিন্তু খতিয়ান সংরক্ষণ অপরিহার্য। 

খতিয়ানের সংজ্ঞা 

খতিয়ানের কার্যাবলি | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

হিসাব চক্রের দ্বিতীয় ধাপে লেনদেনসমূহকে নির্দিষ্ট শিরোনামায় পৃথক পৃথক হিসাবের মাধ্যমে শ্রেণিবদ্ধ করে পাকাপাকি ভাবে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। লেনদেন সংঘটিত হওয়ার পর তা ডেবিট ও ক্রেডিট বিশ্লেষন করে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে জাবেদা থেকে খতিয়ানে এগুলো স্থানান্তর করা হয়। ইংরেজি লেজ (ledge) শব্দ থেকে ( ledger) শব্দের উৎপত্তি হয়েছে। Ledger শব্দের বাংলা পরিভাষা খতিয়ান ।

খতিয়ানের কার্যাবলি | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

খতিয়ানের কার্যাবলি

খতিয়ান হিসাব শাস্ত্রের সর্বাপেক্ষা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হিসাব বই। খতিয়ানের মাধ্যমে হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য চরিতার্থ হয়ে থাকে। হিসাব রক্ষণের ক্ষেত্রে খতিয়ানের বহুবিধ কার্য সম্পাদন করে থাকে। নিম্নে তা আলোচনা করা হলো :

(১) লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ :

জাবেদা হতে সংশ্লিষ্ট হিসাবগুলোকে পৃথক শিরোনামের মাধ্যমে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা খতিয়ানের প্রথম কাজ। 

(২) গাণিতিক শুদ্ধতা যাচাই :

দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতি মোতাবেক খতিয়ানে হিসাব সংরক্ষণ করা হয়। ফলে রেওয়ামিল তৈরি করে সংরক্ষিত হিসাবের গাণিতিক শুদ্ধতা সহজে যাচাই করাও খতিয়ানের আর একটি কাজ। 

 

(৩) দেনা পাওনার পরিমাণ নির্ণয় :

খতিয়ানে লিপিবদ্ধ ব্যক্তিবাচক হিসাব খাত করে কারবারের দেনা ও পাওনার পরিমাণ নির্ণয় করাও খতিয়ানের কাজ।

(৪) লাভ লোকসান নির্ণয় :

খতিয়ানে প্রতিটি আয়-ব্যয়ের উৎস সম্পর্কে পৃথক পৃথক হিসাব খাতে লেখা হয় বলে নির্দিষ্ট হিসাব কাল শেষে লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করাও খতিয়ানের কাজ।

 

খতিয়ানের কার্যাবলি | খতিয়ান | অ্যাকাউন্টিং থিউরি

 

(৫) উদ্বৃত্ত নির্ণয় :

জাবেদা থেকে হিসাবগুলোকে স্থানান্তরিত করণের পর হিসাবগুলোর উদ্বৃত্ত নির্ণয় করাও খতিয়ানের আরেকটি কাজ।

Leave a Comment