আর্থিক হিসাববিজ্ঞানের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

আর্থিক হিসাববিজ্ঞানের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান, যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ( profit/ loss ) এবং আর্থিক অবস্থা (asset/ liability) সম্পর্কে অবগত হওয়া সম্ভব হয়, তাকে হিসাববিজ্ঞান বলা হয়।

হিসাবশাস্ত্রবিদ ‘ডব্লিউ জনসন’ হিসাব বিজ্ঞানের সংজ্ঞানুসারে,

অর্থের অংকে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহ সংগ্রহকরণ, সংবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই সব ধরনের প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানকে বলা হয় হিসাব বিজ্ঞান।

 

আর্থিক হিসাববিজ্ঞানের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

একটি নির্দিষ্ট সময়ে, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, আয়, ব্যয়, দায়, সম্পত্তি সংক্রান্ত একই ধরনের লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসরণ করে উপযুক্ত শিরোনামের অধীনে সংক্ষিপ্ত এবং শ্রেণিবদ্ধ বিবরণী আকারে লিপিবদ্ধ করাকে বলা হয় হিসাব। হিসাববিজ্ঞান হল এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির যাবতীয় আর্থিক কার্যক্রমকে ( আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, পরিশোধ, পাওনা ইত্যাদি) হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলির ফলাফল জানা যায়।

আর্থিক হিসাববিজ্ঞানের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

হিসাববিজ্ঞানের একটি অন্যতম শাখা হলো আর্থিক-হিসাববিজ্ঞান। হিসাববিজ্ঞানের যে শাখায় হিসাববিজ্ঞানের রীতি ও নীতি অনুসারে প্রতিষ্ঠানের লেনদেনসমূহ লিপিবদ্ধ করে হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের অর্জিত লাভ-ক্ষতি নির্ধারণ, দায় ও সম্পত্তি মূল্যায়নপূর্বক উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সামগ্রিক চিত্র প্রদর্শন করে, তাকে আর্থিক-হিসাববিজ্ঞান বলে। নিম্নে আর্থিক-হিসাববিজ্ঞানের সংজ্ঞা প্রদত্ত হলো : উদ্দেশ্য

(১) জর্জ আর. টেরি (J.R. Terry)-এর মতে,

“যে কোনো ধরনের মূলধন, ঋণ, নগদ তহবিল ইত্যাদি কারবারের নিয়োগ করা হয় এবং সেগুলো সঠিকভাবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে আর্থিক-হিসাববিজ্ঞান বলা হয়।” 

 

আর্থিক হিসাববিজ্ঞানের সংজ্ঞা | উৎপাদন ব্যয় ও আর্থিক হিসাববিজ্ঞান | অ্যাকাউন্টিং থিউরি

 

(২) শুধম্যান ও ডাউগলের মতে,

“আর্থিক-হিসাববিজ্ঞান বলতে কারবারের ব্যবহৃত তহবিলের পরিকল্পনা সংগ্রহকরণ, নিয়ন্ত্রণ এবং প্রশাসন সংক্রান্ত কার্যাবলীর সমষ্টিকে বুঝায়।” পরিশেষে বলা যায় যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ সংগ্রহ, লিপিবদ্ধকরণ আর্থিক ফলাফল নির্ণয় ও

পর্যালোচনা করে তাকে আর্থিক হিসাববিজ্ঞান বলে।

Leave a Comment